সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

প্রথম ম্যাচে ভালো করতে পারেনি সাকিব

অনলাইন ডেস্ক :

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে ভালো করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।দল জিতলেও সাকিবের পারফরম্যান্স ছিলো একেবারেই সাদামাটা। গতরাতে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে ব্যাট হাতে রানের খাতাই খুলতে পারেননি সাকিব। আর বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। তারপরও জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে ১২ রানের জয় পেয়েছে সাকিবের গায়ানা। আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে এটি দ্বিতীয় জয় গায়ানার। নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। শাই হোপ ও ওডেন স্মিথের ব্যাটিং নৈপুন্যে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে গায়ানা। হোপ ৬০ ও স্মিথ ১৬ বলে ৪২ রান করেন। চার নাম্বারে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হন সাকিব। ১৭৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ব্র্যান্ডন কিংয়ের সেঞ্চুরিতেও ম্যাচ জিততে পারলো না জ্যামাইকা। ৬৬ বলে ১০৪ রান করেন কিং। তারপরও ইনিংসের ১ বল বাকি থাকতেই ১৬৬ রানে গুটিয়ে যায় জ্যামাইকা। বল হাতে প্রথম তিন ওভারে ২৮ রান দেন সাকিব। তবে নিজের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ফাবিয়ান অ্যালেনকে ১ রানে আউট করেন সাকিব।