সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

কার সঙ্গে বাগদান সারলেন আমিরকন্যা?

অনলাইন ডেস্ক :

‘আয়রন ম্যান ইতালি’ শিরোনামে সাইক্লিং ইভেন্ট চলছে। প্রতিযোগী নূপুর শিখর, শুরু করার আগে হাসি মুখে ছুটে এলেন বলিউড সুপারস্টার আমির খান কন্যা ইরা খানের কাছে। ঠোঁটে ঠোঁট রাখলেন, হাঁটু গেড়ে বসে ইরাকে আংটি পরিয়ে দিলেন নূপুর শিখর। হাততালিতে সিক্ত হলেন দুজনে, শুভেচ্ছা জানালেন ধারাভাষ্যকারও। এভাবেই প্রেমের সম্পর্ক বাগদানে গড়ালো নূপুর শিখর ও ইরা খানের। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই এই সুখবর জানিয়েছেন তাঁরা। ইরা খান লিখেছেন, ‘ও হ্যাঁ, বলেছিল, এবার আমিও হ্যাঁ বলেই ফেললাম।’ বাবা আমির খানের ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কন্যা ইরা খান। এমন গুঞ্জন বেশ লম্বা দিনের। ২০২১ সালের মিজ ডে-তে এসে নিজের প্রেমের কথা স্বীকার করেন আমিরকন্যা। এর আগেও প্রেম নিয়ে আলোচনায় এসেছেন ইরা। মিশাল কৃপলানির সঙ্গে ইরার জম্পেশ প্রেমকাহিনি জানেন বি-টাউনের সবাই। কিন্তু দুর্ভাগ্যজনক, কদিন আগে ভেঙে যায় তাঁদের মধুর সম্পর্ক। নূপুর শুধু আমির খানের ফিটনেস কোচই নন, ইরা খানেরও কোচ। এর আগে একাধিক ফিটনেস ভিডিও প্রকাশ করেছেন ইরা।