সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

কলকাতায় মিথিলার সেলফিতে তারার মেলা

অনলাইন ডেস্ক :

মুঠোফোনের ক্যামেরার দিকে তাকিয়ে ৮ জোড়া চোখ। সবার চোখে-মুখে স্মিত হাসি। এক হাতে সেলফি তুলছেন মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। আর তার ফোনের ক্যামেরায় তাকিয়ে আছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, শাওকী, অভিনেতা ইন্তেখাব দিনার, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, খুশি-বৃন্দাবন দাসের যজম পুত্র। গত বৃহস্পতিবার মিথিলা তার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তার একটিতে এভাবে ফ্রেমবন্দি হয়েছেন বাংলাদেশের তারকারা। ক্যাপশনে মিথিলা লিখেছেন ‘কলকাতায় আমার ছোট্ট ঢাকা।’ আরেকটি ছবিতে দেখা যায়, রেস্তোরাঁয় বসে আসেন চঞ্চল চৌধুরী ও তার স্ত্রী-পুত্র, তাদের পাশে রয়েছেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, শাহনাজ খুশি। এ সেলফির কারিগরও মিথিলা। তা ছাড়াও আরো কটি ছবিতে দেখা মিলেছে নির্মাতা আশফাক নিপুণ, মোশাররফ করিম, বৃন্দাবন দাসসহ অনেকের। কিছুদিন আগে আফ্রিকা সফর শেষে দেশে ফিরেন মিথিলা। তারপর কলকাতায় শ্বশুরবাড়িতে পাড়ি জমান তিনি। আর ঢাকা থেকে একঝাঁক তারকা কলকাতায় যাওয়ার পর তাদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন এই অভিনেত্রী। জানা যায়, একটি ওটিটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় গিয়েছেন ঢাকার একঝাঁক তারকা। এ অনুষ্ঠানে কলকাতার নামিদামি সব তারকাই উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন প্রসেনজিৎ, অপর্ণা সেন, রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, স্বস্তিকা মুখার্জি, অরিন্দম শীল প্রমুখ।