সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

কম্বোডিয়া উপকূলে নৌকাডুবি, ২৩ চীন নাগরিক নিখোঁজ

অনলাইন ডেস্ক :

কম্বোডিয়ার উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ২৩ চীনা নাগরিক নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ সেপ্টেম্বর)
একজন কম্বোডিয়ার কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রাদেশিক মুখপাত্র খেয়াং ফেয়ারম বলেন, ৪১ জন চীন নাগরিককে নিয়ে যাওয়ার সময় নৌকাটি গত বৃহস্পতিবার সিহানুকভিলের কাছে ডুবে যায়। পরে নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খেয়াং ফেয়ারম আরও বলেন, ‘পুলিশ যাদের উদ্ধার করেছে তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং অন্যান্যের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আমরা নিখোঁজ ২৩ জনকে খুঁজছি।’ প্রাদেশিক পুলিশ প্রধান চুওন নারিনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ফ্রেশ নিউজ জানায়, ওই গ্রুপে থাকা এক ব্যক্তি পুলিশকে জানিয়েছে, তারা গত ১১ সেপ্টেম্বর চীনের গুয়াংডং প্রদেশের একটি বন্দর থেকে স্পিডবোটে করে রওনা হয়েছিলেন। এর এক সপ্তাহ পরে আন্তর্জাতিক জলসীমায় দুই কম্বোডিয়ান ক্রু সদস্যের সঙ্গে তাদের একটি কাঠের নৌকায় তুলে দেওয়া হয়েছিল। পরে নৌকাটি ভেঙে পানিতে ডুবে যেতে শুরু করে। চুওন নারিন আরও জানান, কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা এসে তাৎক্ষণিকভাবে দুই কম্বোডিয়ানকে তুলে নেয় এবং বাকিদের ফেলে রেখে চলে যায়।