সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণে নিহত ৪

এপি, কাবুল :

আাফগানিস্তানের রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান মসজিদের কাছে হওয়া এক বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ এই হতাহতের কথা নিশ্চিত করে ।

কাবুলের ইতালীয়ান ইমার্জেন্সি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই হাসপাতালে আহত ১৪ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া হাসপাতালে আনার আগেই আরও চারজনের মৃত্যু হয়।

কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলন,জুমার নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্দুল নাফি টাকোর বলেন, মসজিদের কাছে প্রধান সড়কে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

টাকোর আরও বলেন,পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত চলছে।

কাবুলের মসজিদগুলো এর আগেও অনেকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে বোমা হামলায় ওয়াজির আকবর খান মসজিদটির ইমামসহ দুইজন নিহত হয়েছিল। আবারও সেই মসজিদটির কাছে বিস্ফোরণের ঘটনা ঘটল।