সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

নির্মাতা সাখাওয়াৎ মানিক আর নেই

অনলাইন ডেস্ক :

চলে গেলেন দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত নাটক নির্মাতা সাখাওয়াৎ মানিক (৩৫) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার আনুমানিক রাত ৯টার দিকে পাবনায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরে সাখাওয়াত মানিক হেপাটাইটিস বি রোগে ভুগছিলেন। পরে জন্ডিসে আক্রান্ত হন। তিনি এ মাসের শুরুতে গ্রামের বাড়ি গিয়েছিলেন। রাতে বেড়া উপজেলায় নিজের বাড়িতে মারা যান তিনি।’ সাখাওয়াৎ মানিকের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘কাঠ গোলাপের সৌরভ’, ‘শেয়ার ফিফটি ফিফটি’, ‘আকাশ গঙ্গা’, ‘মনোবাস’, ‘আই মিস ইউ’, ‘কেন মিছে নক্ষত্রেরা’ প্রভৃতি। একক ও ধারাবাহিক মিলিয়ে তিনি শতাধিক নাটক নির্মাণ করেছেন।