সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করলো উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক :

উত্তর কোরিয়া রোববার (২৫ সেপ্টেম্বর) ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করেছে। সিউলের সামরিক সূত্রে এ কথা জানা গেছে। এদিকে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার জন্যে মার্কিন বিমানবহীন রণতরী এসে পৌঁছানোর কয়েকদিনের মধ্যে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করলো। দক্ষিণ কোরিয়া আগেভাগেই ডুবো জাহাজ থেকে উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতির বিষয়টি শনাক্ত করতে পেরেছিল। গত শনিবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় এ কথা জানিয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া সর্বশেষ মে মাসে উৎক্ষেপন করে। সিউলের জয়েন্ট চিপস অব স্টাফ বিস্তারিত উল্লেখ না করে বলেছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। টোকিও’র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের উদ্ধৃতি দিয়ে জাপানের উপকূল রক্ষীও ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, শুক্রবার পরমাণু শক্তি সম্পন্ন ইউএসএস রোনাল্ড রিগ্যান ও সংশ্লিষ্ট জাহাজগুলো বুসান বন্দরে ভিড়েছে। চলতি মাসে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে এটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র দেশ দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া থেকে রক্ষায় সেখানে ২৮ হাজার পাঁচশ সৈন্য মোতায়েন রেখেছে।