সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বিশ্বমানের ভিএফএক্স প্রযুক্তি ‘কৃশ ৪’-এ

অনলাইন ডেস্ক :

হৃতিক রোশন অভিনীত ‘কৃষ’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। তখন ভারতের বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। তুমুল আলোচিত এ সিনেমার সঙ্গে মূল ভূমিকায় থাকা হৃতিক রোশনও তার ক্যারিয়ারে পান নতুন মাত্রা। শুরু হয় পরবর্তী কিস্তির কাজ। সাত বছরের মাথায় আসে ‘কৃষ ৩’। এবার বলিউড চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন ঘোষণা দিয়েছেন, তার আসন্ন চলচ্চিত্র ‘কৃশ ৪’। এ সিনেমায় বিশ্বমানের ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হবে, থাকবে অনেক স্পেশাল ইফেক্টও। বিগ বাজেটের ভিএফএক্স প্রযুক্তিনির্ভর সিনেমার সঙ্গে ভালো পরিচয় রয়েছে নির্মাতা রাকেশ রোশনের। তিনি মনে করেন, ভারতের ভিএফএক্স প্রযুক্তি আন্তর্জাতিক সমমানের। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রাকেশ বলেন, আন্তর্জাতিক সিনমার সঙ্গে তুলনা করে বলিউডে সিনেমা নির্মাণ করতে হবে, সেজন্য সেরা প্রচেষ্টাই দিতে হবে এখানে। এর আগে নিজের ছেলে হৃতিক অভিনীত ‘কৃশ ৩’ পরিচালনা করেছেন রাকেশ। ‘কৃশ-৪’ সিনেমায় অনেক জটিল ও গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে হৃতিক রোশনকে। দৃশ্যায়নগুলো সময় সাপেক্ষ কাজ। সংগত কারণে ভালোভাবে পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রাকেশ রোশন। জানা গেছে, ‘কৃশ ৪’ এখনো প্রোডাকশন-পূর্ব অবস্থায় আছে। এ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ভালো সংস্করণ ‘কৃশ ৪’ এ দেখা যাবে বলে আশাবাদী রাকেশ রোশন ও হৃতিক রোশন। এদিকে ব্যস্ত সময় পার করছেন হৃতিক রোশন। ‘বিক্রম ভেদা’র শুটিং শেষে আগস্ট থেকে ‘ফাইটার’ ছবির কাজ শুরু করার কথা রয়েছে তার। ফাইটারে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন হৃতিক। এ বছরের শেষ দিকে শুটিংয়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ফাইটারের প্রোডাকশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, টানা ১০০ দিন শুটিংয়ের কাজ করা হবে। আগামী বছরের ২৮ সেপ্টেম্বর ফাইটার রিলিজ হওয়ার কথা রয়েছে।