সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বিটিভিতে আসছে ‘জঙ্গলে মঙ্গল’

অনলাইন ডেস্ক :

বিটিভিতে প্রচারিত হতে যাচ্ছে এই প্রথম বাংলাদেশে নির্মিত এনিমেশন সিরিজ ‘জঙ্গলে মঙ্গল’। সিরিজটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা শফিক পাহাড়ি। থ্রিলারধর্মী শিশুতোষ এই ধারাবাহিকটি লিখেছেন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস। মোমিন একজন সংগিতশিল্পী হিসেবে পরিচিত হলেও তিনি পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে! সদ্যঃপ্রয়াত কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান এবং গানের গল্প নিয়ে ‘অল্প কথার গল্প গান’ বইটিও মোমিন লিখেছেন বলে জানালেন তিনি। ইতিপূর্বে তিনি বেশ কিছু খ- নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বিভিন্ন ডকুমেন্টারি লিখলেও এই প্রথম শিশুদের নিয়ে তিনি লিখেছেন! এ প্রসঙ্গে মোমিন বলেন, ভাবতেই ভালো লাগছে আমার লেখা জঙ্গলে মঙ্গল বাংলাদেশে নির্মিত প্রথম টু ডি এনিমেশন সিরিজ! এমন একটি কাজের অংশ হতে পারাও অনেক আনন্দের এবং সম্মানের বিষয়! শুধু শিশুরাই নয়; বরং সব বয়সী দর্শকের কাছেই ধারাবাহিকটি উপভোগ্য হবে বলে বিশ্বাস করি। ‘নির্মাতা শফিক পাহাড়ি জঙ্গলে মঙ্গল সম্পর্কে বলেন, দেশের জনসংখ্যার ৪০ ভাগের বেশি হলো শিশু-কিশোর! শিশু-কিশোরদের পছন্দের শীর্ষে থাকা দেশীয় কার্টুন সিরিজের প্রচার নেই বললেই চলে। খুব সীমিত পর্যায়ে যেটুকু প্রচারিত হয় তা-ও ভিন্ন ভাষা ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে তৈরি। নিজের ভাষা, সংস্কৃতি, সামাজিক প্রেক্ষাপট সেখানে অনুপস্থিত। জঙ্গলে মঙ্গল সিরিজটি আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপটে লিখিত এবং নির্মিত। জঙ্গলে মঙ্গল সিরিজটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে প্রতি শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে এবং পুনঃপ্রচারিত হবে প্রতি গত রোববার বিকেল ৫টা ৩৫ মিনিটে।