সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বগুড়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ার শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এমএম কার ওয়াশ অ্যান্ড শারমিনের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত শেখ মর্তুজা কাওসার অভি (৩৮) উপজেলা সদরের খন্দকারপাড়ার মৃত হোসেন কামাল ফুয়ার ছেলে। তাকে শেরপুর পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগাঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে শেরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রসহ হামলা করলে অভি দৌড়ে ওয়ার্কশপের পিছনের জঙ্গলের ভিতরে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘অভির মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

—-ইউএনবি