সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে রংপুরে টাকা বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১৫৭টি পূজা মন্ডপের ৩লক্ষ ১৪ হাজার টাকা ও বস্ত্র বিতরণ করা হয় । বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব এলাকায় অবস্থিত ধর্মসভায় আনুষ্ঠানিক ভাবে টাকা ও বস্ত্র বিতরণ করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বাবু তুষার কান্তি মন্ডল।
মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি হারাধন রায় হারার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ইরা হক, যুগ্ন সম্পাদক নিধুরাম অধিকারী, সাংঘঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাদত হোসেন, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, তাজহাট থানা আওয়ামীলীগের সভাপতি ইমাদ মিয়া, হারাগাছ থানা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম ডলার, সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, পূজা উদযাপন কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক ধীমেন ভট্টাচার্যসহ আওয়ামীলীগ মহানগর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও ১৫৭টি পূজা উদযাপন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক বৃন্দ।
উল্ল্যেখ্য রংপুর সিটি কর্পোরেশনের আওতাভূক্ত ১৫৮টি পূজা মন্ডপের মধ্যে ১৫৭টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে।