সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরে স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরে নিখোঁজের পরদিন এক স্কুল ছাত্রের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের সুবর্ণচর গ্রামের একটি লেবু বাগান থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নিহত নাঈম ইসলাম লাবন (১৪) ওই এলাকার মাসুদ আলীর ছেলে ও ঘুঘুরাকান্দি মডেল একাডেমীর ষষ্ঠ শ্রেণির ছাত্র ।

স্থানীয়সূত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে লাবন স্কুল থেকে ফিরে বন্ধুদের সাথে খেলতে বের হয়। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার । কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার দুপুরে বাড়ির কাছে একটি লেবু বাগানে লাবনের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাবনের লাশ উদ্ধার করে। ।

স্বজনরা জানায় লাবনের শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুনে ঝলসানো ছিল। তার দুই কানে রড ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার অণ্ডকোষ থেতলে দেওয়া হয়েছে ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন যারা এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।