সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাকে নিয়ে আশঙ্কা

অনলাইন ডেস্ক :

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে কুড়ি ওভারের বৈশ্বিক লড়াই। এই টুর্নামেন্টের আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। তাদের মূল স্ট্রাইক বোলার জসপ্রিত বুমরা পুরনো পিঠের ইনজুরিতে পড়েছেন। আশঙ্কা করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে নাও পেতে পারে ভারত! ভারত এখন টি-টোয়েন্টি সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই সিরিজের অংশ হিসেবে দলের সঙ্গে বেঙ্গালুরুতে গিয়েছেন বুমরা। সেখানে তার স্ক্যানও করা হয়েছে, এখন সেটির ফলাফলের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ডানহাতি এই পেসার পিঠের চোটের কারণে খেলতে পারেননি এশিয়া কাপে। তবে অস্ট্রেলিয়া সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সিরিজের দলেও আছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে ফিরে পারফরম্যান্স মন্দ করেননি তিনি। তবে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতির সময় আবারও পিঠের চোটে পড়েছেন বুমরা। যে কারণে সফরকারীদের বিপক্ষে বুধবারের ম্যাচে তিনি ছিলেন না এই পেসার। বিসিসিআই এই তথ্য জানালেও ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর ভিন্ন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তারা বিসিসিআইয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ছেপেছে, বিশ্বকাপ মিস করছেন বুমরাহ। বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেছেন, ‘বুমরা যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারছে না, এটা নিশ্চিত। তার পিঠের অবস্থা খুবই খারাপ।’ একই সঙ্গে ওই কর্তা এটাও বলেছেন, ‘ছয় মাসের জন্য ছিটকে যেতে পারে বুমরা।’