সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দায়িত্ব হারালেন নাফিস ইকবাল

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিম অপারেশনস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তবে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তিনি আর দায়িত্বে নেই। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও বিসিবির সূত্র জানিয়েছে, নাফিসকে তার দায়িত্ব থেকে সরানো হয়েছে। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে নাফিস ইকবালের জায়গায় দায়িত্ব পালন করবেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। কিন্তু কেন সরানো হলো নাফিসকে? খোঁজ নিয়ে জানা গেছে, নাফিসের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন দলের ক্রিকেটাররা। এর প্রেক্ষিতেই দায়িত্ব থেকে সরানো হয়েছে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিসকে। বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে খেলেছেন নাফিস। এক সেঞ্চুরি আর দুই ফিফটিসহ টেস্টে তার সংগ্রহ ৫১৮ রান। গড় ২৩.৫৪। আর ওয়ানডেতে ১৯.৩১ গড়ে করেছেন ৩০৯ রান। ফিফটি আছে দুটি। ২০০৬ সালে বগুড়ায় অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে তাকে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গেছে।