সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যুব হকিতে বড় জয় পেল ঢাকা ও বিকেএসপি

অনলাইন ডেস্ক :

২০১৭ সালের পর পাঁচ বছর বিরতি দিয়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ২৭তম জাতীয় যুব হকি। শিক্ষা বোর্ড, বিকেএসপি, বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা মিলিয়ে ৫৭টি দল অংশ নিয়েছে এবারের টুর্নামেন্টে। বৃহস্পতিবার বিকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান। জাতীয় যুব হকির উদ্বোধনী দিনে টার্ফে গড়িয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে শরিয়তপুর জেলাকে ১৩-০ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা জেলা। জয়ী দলের হয়ে তিনটি করে ফিল্ড গোল করেন মোহাম্মদ ইমন ও তানজিল রহমান। দিনের দ্বিতীয় ম্যাচে নারায়ণগঞ্জ জেলার বিপক্ষে ১২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ঢাকাসহ মোট ৯টি ভেন্যুতে হবে এবারের যুব হকি। বাকি ৮টি ভেন্যু হলো- ময়মনসিংহ, ফরিদপুর, নড়াইল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর ও জয়পুরহাট। ঢাকা ভেন্যুর ম্যাচ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) শুরু হলেও অন্য ভেন্যুগুলোতে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। নয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্স আপ মিলিয়ে ১৮ দল নিয়ে ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হবে চূড়ান্ত পর্বের খেলা।