সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কাকে বিয়ে করলেন ক্রিকেটার শামিম?

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার শামিম হোসেন পাটোয়ারী জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। ২২ বছর বয়সী এই অলরাউন্ডার সহপাঠীকে বানালেন জীবনসঙ্গিনী। জীবনের নতুন পথচলার বিষয়টি শামিম নিজেই জানিয়েছেন। বুধবার নিজের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শামিম। ক্যাপশনে লিখেছেন, ‘সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন। ’এরপরই ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাতে থাকেন শামিম দম্পতিকে। শুভেচ্ছা জানিয়েছে বিপিএলে শামিমের দল চট্টগ্রাম চ্যালেঞ্জারও। ফ্রাঞ্চাইজিটি এক বার্তায় লিখেছে, ‘আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামিম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন। ’ বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা শামিম জাতীয় দলের হয়ে খেলেছেন ১০টি টি-টোয়েন্টি। ১০ ম্যাচে ৯ ইনিংসে তাঁর সংগ্রহ ১২৪। সর্বোচ্চ ৩১ রানের ইনিংস রয়েছে তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তারঁ স্ট্রাইকরেট ১১১.৭১। বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন শামিম।