সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মাগুরায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

মাগুরার শালিখায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাগুরা ও যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার জাগলা গ্রামের তুষার শেখের ছেলে জিসান (২০) ও একই উপজেলার ছোনপর গ্রামের আশরাফ হোসেনের ছেলে সাজিদ (২০)।

আহত রাজু (২২) সদরের তিতারখাঁ পাড়ার আবদুর রহিম বিশ্বাসের ছেলে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই তিন যুবক যশোরে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে মাগুরায় ফিরছিলেন। পথে মাগুরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জিসান ও সাজিদ নিহত হন।

ওসি জানান, আহত রাজুকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশাঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।

—-ইউএনবি