সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

স্পাইডার-ম্যান চরিত্রের জন্য টাইগার শ্রফের অডিশন

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে টাইগার শ্রফ বলেন, ‘আমি স্পাইডার-ম্যান চরিত্রের জন্য অডিশনও দিয়েছি। নির্মাতাদের কাছে আমার শো রিলের একটি টেপ পাঠিয়েছিলাম। আমার দক্ষতায় তারা মুগ্ধ হয়েছিল। তাদের বলেছিলাম, ভিএফএক্স-এর খরচ অনেক বাঁচিয়ে দিতে পারব কারণ স্পাইডার-ম্যান যা করতে পারে আমি সেগুলোর বেশিরভাগই পারি।’ মার্ভেলের বিভিন্ন সিনেমায় ২০০২ সালের পর থেকে এখন পর্যন্ত টোবে ম্যাগুয়ের, অ্যান্ড্রু গারফিল্ড ও টম হল্যান্ডকে স্পাইডার-ম্যান চরিত্রে দেখা গেছে। এ ছাড়া গত বছর ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাতে তাদের তিনজনকে একসঙ্গে দেখা গেছে। এখন পর্যন্ত কোনো ভারতীয়কে এই চরিত্রে দেখা যায়নি। টাইগার শ্রফ জানান, স্পাইডার-ম্যান চরিত্রটিতে প্রায় চূড়ান্ত হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর তাকে বাছাই করা হয়নি। যদিও ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ সিনেমার হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন টাইগার শ্রফ। অভিনয় কেরিয়ারে একবার সুপারহিরো সিনেমায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘অ্যা ফ্ল্যায়িং জ্যাট’ সিনেমায় সুপারহিরোর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে দর্শকের কাছে খুব বেশি প্রশংসা পাননি।