সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাম রূপে হাজির প্রভাস

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেতা প্রভাস। দীর্ঘ প্রতীক্ষার পর তার ‘আদিপুরুষ’ সিনেমার লুক প্রকাশ করলেন নির্মাতারা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আদিপুরুষ’ সিনেমার ফার্স্ট লুক পোস্টারটি প্রকাশ করেন প্রভাস। এতে তাকে রাম রূপে দেখা গেছে। পোস্টারে হাঁটু মুড়ে আকাশের দিকে তীর তাক করে আছেন এই অভিনেতা। ক্যাপশনে প্রভাস জানিয়েছেন, আগামীকাল রোববার সন্ধ্যায় ‘আদিপুরুষ’ সিনেমার নতুন পোস্টার ও টিজার প্রকাশ করা হবে। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতী স্যাননকে। ‘আদিপুরুষ’ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। তিন ভাগে সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। আগামী বছর ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।