সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

শেরপুরে গ্রীষ্মকালিন আগাম জাতের টমেটো চাষ করে লাভবান

মোঃ আবু রায়হান, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে অধিক লাভের আশায় গ্রীষ্মকালে আগাম টমেটো চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকরা। টমেটোর ফলন ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় টমেটোর দামও এখন চড়া। আশাতীত দাম পেয়ে কৃষকরাও বেজায় খুশি। তাদের দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি বিভাগ বলছে, এ উপজেলায় গ্রীষ্মকালীন টমেটো চাষের ব্যাপক সম্ভাবনাও রয়েছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬০ শতাংশ জমিতে প্রায় ২০টি প্রদর্শনী প্লটে গ্রীষ্মকালীন বারি টমেটো-৮ চাষ হয়েছে। শীতকালীন এ টমেটো গ্রীষ্মকালে বাজারে বিক্রি হওয়ায় এর চাহিদাটাও বেশ ভালো। এই টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে শেরপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানের পাইকাররা কিনে নিচ্ছে।

বাংলাদেশে সাধারণত শীতকালে টমেটোর চাষ হয়। কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) গ্রীষ্মকালীন টমেটোর জাত উদ্ভাবন করেছে। এসময় বাজারে টমেটোর চাহিদা বেশি থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছে। এদিকে আর্থিকভাবেও লাভবান হচ্ছে এবং চাষেও বাড়ছে আগ্রহ। ঝিনাইগাতী উপজেলার উত্তর ধানশাইল গ্রামের কৃষক মোঃ মতিউর রহমান বলেন, উপজেলা কৃষি বিভাগের পরামর্শে আমি চলতি মৌসুমে ৩ শতাংশ জমিতে বারি টমেটো-৮ জাত চাষ করেছি। জুন মাসের প্রথম দিকে টমেটোর চারা রোপণ করেছিলাম। চলতি মাসের শেষের দিকে টমেটো পেকেছে এবং ফলনও ভালো হয়েছে। প্রথম চাষ করেই আশানুরূপ ফলন হওয়ায় আগামী বছর এক একর জমিতে টমেটো চাষাবাদের পরিকল্পনা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার বলেন, বৃষ্টিপাত ও তাপমাত্রার নানান জটিলতা থাকলেও গ্রীষ্মকালীন টমেটোর ভালো ফলন হয়েছে। বেশ লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের এই টমেটো চাষের প্রতি আগ্রহ বেড়েছে। এখানকার মাটিতে গ্রীষ্মকালীন টমেটো চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে।