সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।রোববার সকালে নগরীর ক্রিকেট গার্ডেন মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক আসিব আহসান, মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, বিসিবি’র পরিচালক অ্যাড. আনোয়ারুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক সাব্বির আহমেদ সহ চেম্বারের নেতৃবৃন্দরা। উদ্বোধন শেষে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের স্টল পরিদর্শন করেন অতিথিরা।
এ মেলায় কাপড়, প্রসাধনী, আসবাবপত্র, খেলনাসহ বিভিন্ন পণ্যের ১২০টি স্টল রয়েছে। এছাড়া শিশুদের জন্য দৃষ্টিনন্দন বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে।##