সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ডামুড্যা ব্যাংক কর্মীর বস্তাবন্দী লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পৌরসভার ৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ব্যাংক কর্মীর লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে ডামুড্যা থানা পুলিশ। ২রা অক্টোবর সকাল ৮ ঘটিকায় ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়। ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদ বলেন আমরা ৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার করে জেলায় ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। স্থানীয় সূত্রে জানগেছে ৩নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলীম ওরফে আলী মাস্টারের ছোট ছেলে আজিজুর রহমান মাসুম। গত শুক্রবার আনুমান রাত ৯ ঘটিকার সময় ঘর থেকে বেড় হওয়ার পরে তাকে আর খুজে পাওয়া যাচ্ছেনা। অনেক খোজাখুজির পরে ৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকার পুকুরে বস্তাবন্দী লাশ ভাসতে দেখা যায়। জানাযায় আজিজুর রহমান মাসুম ডামুড্যা অগ্রণী ব্যাংক শাখার মাঠকর্মী হিসাবে দায়িত্ব পালন করতেন। ডামুড্যা শাখার অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোঃ আবুল হাসনাত বলেন আজিজুল একজন গ্রাহক বন্ধব ছেলে। একাধারে মাঠকর্মীর কাজ এবং ব্যাংকের আভ্যন্তরীন কাজও সে করতো। ব্যাংকে গ্রাহক এসে ম্যানেজারকে না খুজে মাসুমকে খুজতো।