সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিধিনিষেধেও বঙ্গবন্ধু সেতুতে একদিনে পৌনে ৩ কোটি টাকা টোল আদায়

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

কঠোর বিধিনিষেধের মধ্যেও বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে ৩৭ হাজার ৯৪০টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা। সোমবার (২রা আগষ্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল। তিনি জানান, গত রোববার সকাল ৬টা থেকে গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুপূর্ব ও পশ্চিমের টোলপ্লাজা দিয়ে বাস, ট্রাক, লরি, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল মিলিয়ে ৩৭ হাজার ৯৪০টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা। এর মধ্যে সেতুপূর্ব টোলপ্লাজায় ২০ হাজার ৫৯৬টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা। এবং সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৩৪৪টি পরিবহনের বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০ টাকা। যানবাহনের মধ্যে ঢাকামুখী পরিবহনের চেয়ে উত্তর ও পশ্চিমাঞ্চলমুখী বেশি পরিবহন সেতু পার হয়েছে।