সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

প্রেমিকার সঙ্গে গ্রিসে উড়াল দিলেন দেব

অনলাইন ডেস্ক :

গত মার্চ মাসে প্রেমিকাকে নিয়ে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছিলেন টলিউড অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। তারপর কেটে গেছে সাত মাস। ফের প্রেমিকাকে নিয়ে গ্রিসে উড়ে গেলেন এই নায়ক। মূলত, দেব-রুক্মিনির ইনস্টাগ্রামে পোস্ট করা একাধিক ছবি ও ভিডিওকে কেন্দ্র করে একসঙ্গে গ্রিস ভ্রমণের খবরের সূচনা। একসঙ্গে ছবি না দিলেও, আলাদা আলাদা একই জায়গায় তোলা ছবি দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবারের অবকাশ যাপনও একইসঙ্গে করছেন। গ্রিসের সান্তোরিনি, মাইনোকোসে ছুটি কাটাচ্ছেন এই তারকা জুটি। এবারই প্রথম নয়, গত বছরও মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দেব-রুক্মিনি। সেই সময়েও একসঙ্গে তোলা ছবি না দিয়ে, একই সময় একই জায়গায় তোলা ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন একসঙ্গে আছেন তারা। এরপর একই বছর আইসল্যান্ডে ঘুরতে যান তারা। একাধিকবার তাদের বিয়ের গুঞ্জনও উঠেছে। যদিও তারা ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেছেন। ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা।