সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলিাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর (৩২) পেশায় গরু ব্যবসায়ী এবং বলদিয়া স্কুল পাড়ার নজরুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, রবিবার ভোর ৫টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় সীমান্তের কাঁটাতারের ওপারে গরু আনতে যাওয়া মুনতাজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, মৃতদেহ এখনও ভারতে রয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুতফুল কবির বলেন, আমরা ঘটনা শুনেছি। তবে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই।

—ইউএনবি