সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুরে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে প্রতি বছরের মতো এবারেও মিলাদ-দোয়া মাহফিল বর্ণাঢ্য শোভাযাত্রাসহনানা আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।রোববার(৯ অক্টোবর) সকালে মহানবী হযরত মুহাম্মদ সাঃ জন্মদিন ওফাত দিবস
উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে ধর্মীয় বিভিন্ন সংগঠন, জিকির আজগর করতে করতেজমায়েত হয় নগরীর ঐতিহাসিক পাবলিক লাইব্রেরী মাঠে।পরে আহলে সুন্নাত ওয়াল জমায়াত জেলা ও মহানগর কমিটির উদ্যোগে পতাকা হাতেএকটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় নগরীতে।
শোভাযাত্রার উদ্বোধন করেন কেরানীপাড়া নাছিরাবাদ দরবার শরীফের পীর সাহেবআওলাদে রাসুল সৈয়দ সামছুল হক বাবু হুজুর। নারায়ে তাকবির আল্লাহ আকবর,নারায়ে রিসালত ইয়া রাসুল আল্লাহসহ বিভিন্ন তাকবিরের মধ্যদিয়ে নগরীরবিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়শোভাযাত্রা।
পরে সাহিত্যমঞ্চে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা ও মিলাদ মাহফিলঅনুষ্ঠিত হয়। বরকতিয়া খানকা শরীফের পীর সাহেব পীরে তরিকত, শাহ আহম্মদছাঈদ আহম্মাদী এর সভাপতিত্বে আলোচক ও অতিথিবৃন্দ আলোচনা করেন।
আলোচনা-মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রংপুরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।