সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মাহিয়া মাহির স্ট্যাটাস নিয়ে রহস্য

অনলাইন ডেস্ক :

হঠাৎ এক স্ট্যাটাসে রহস্য ছড়িয়ে পড়ে নায়িকা মাহিয়া মাহির ফেসবুক আইডি থেকে। ৯ অক্টোবর রাত ৯টায় তার আইডি থেকে লেখা হয়, ‘আমরা আর একসাথে নাই!’ কেন নাই, কার সঙ্গে নাই এ বিষয়ে কিছুই বলেননি নায়িকা। পৌনে এক ঘণ্টার মধ্যেই স্ট্যাটাসটি সরিয়ে নিলেও মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। অনেকে অবাক হন কোনো বিশ্লেষণ ছাড়া চার শব্দের এই বার্তায়। মাত্র ১৫ মিনিটেই তার স্ট্যাটাসটিতে দেড় হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছিল। মন্তব্য করতে এসে অনেকে জানতে চাইছিলেন, মাহির আইডি হ্যাক হয়েছে কি না। অবশেষে তাদের ধারণাই সঠিক হলো। মাহিয়া মাহি পরবর্তী সময়ে এক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন, তিনি নন, অন্য কেউ তার আইডি থেকে স্ট্যাটাসটি দিয়েছেন। মাহি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে আমি ছাড়াও আমার প্রোফাইল কে যেন লগইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কী ভয়ানক!’ তবে আইডি হ্যাক হয়েছে কি না সে বিষয়ে কিছু বলেন নি নায়িকা। এদিকে তার স্ট্যাটাসের নিচে ভক্ত-অনুরাগীরা আইডির পাসওয়ার্ড মজবুত করতে পরামর্শ দিয়েছেন মাহিকে। প্রসঙ্গত, ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। গেল বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন। এরপর গেল বছরের সেপ্টেম্বরে জানা যায় দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। সেই সংসারে প্রথম সন্তানের অপেক্ষায় মাহি। সম্প্রতি এ নায়িকা নিজেই জানিয়েছেন মা হতে চলেছেন তিনি।