সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অপু

অনলাইন ডেস্ক :

২০০৮ সালের এপ্রিলে তাঁর সর্বাধিক সিনেমার নায় শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। আর তাতেই বেঁকে বসেন শাকিব, ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি অপু বিশ্বাস। তবে সম্প্রতি কলকাতায় পূজা উদযাপন করতে গিয়ে সিঁথিতে সিঁদুর পরতে দেখা গেছে নায়িকাকে। তারপর থেকে গুঞ্জন রটেছে, ফের বিয়ে করেছেন একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা। এই ইস্যুতে অপু বিশ্বাস এক ফেসবুক স্ট্যটাসে লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।’ সম্প্রতি অপু বিশ্বাস নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় প্রডাকশনের ব্যানারে ‘লাল শাড়ি’ সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি। বন্ধন বিশ্বাসের পরিচালনা এই সিনেমায় তাঁর নায়ক সাইমন সাদিক।