সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এশিয়া কাপ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিদায়

অনলাইন ডেস্ক :

মঙ্গলবার (১১ অক্টোবর) ‘দুর্বল’ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ভেসে গেল বৃষ্টিতে। বৃষ্টির কারণে টসই গড়ায়নি। শেষটি পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর এতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এদিকে, সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে থাইল্যান্ডের। ৭ দলের এশিয়া কাপে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করল নিগার সুলতানা জ্যোতির দল। ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাইল্যান্ড। এবারের এশিয়া কাপে বাংলাদেশ জিতেছে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে। আর হেরেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে। আর মঙ্গলবার (১১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলো। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান দুইয়ে। ৫ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কাও, তাদের পয়েন্টও ৮। ঙ্গলবার (১১ অক্টোবর) লিগ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়।