সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

১৫ দিনের মধ্যে ১৮ ব্রাহামা গরুর বিষয়ে আবেদন নিষ্পত্তি করতে হবে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আমেরিকা থেকে নিয়ে আসা ব্রাহামা জাতের ১৮টি গরুর মালিকানা দাবি করে সাদেক অ্যাগ্রোর করা আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে কাস্টমস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদন শুনানি বিয়ে মঙ্গলবার (৩রা আগষ্ট) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মেহেদী হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। শুনানি শেষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, গরুগুলোর মালিক মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। তিনি গরুগুলো তাকে বুঝিয়ে দেয়ার জন্য আবেদন করেছেন। আদালত সেই আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। এর আগে বিদেশ থেকে আসা ব্রাহামা জাতের ১৮টি গরু সাভার ডেইরি ফার্ম থেকে মুক্ত (রিলিজ) করতে হাইকোর্টে রিট করা হয়। সাদেক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনের পক্ষে ব্যারিস্টার মেহেদী হাসান এ রিট দায়ের করেন। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহামা জাতের ১৮টি গরু জব্দ করে ঢাকা কাস্টম হাউস। গরুগুলো গত ৫ জুলাই দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। বাংলাদেশে ব্রাহামা জাতের গরু আমদানির অনুমতি না থাকা এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় এগুলো জব্দ করা হয় বলে জানান ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক। সূত্র জানায়, বিল অব এন্ট্রিতে সবগুলো গরুর মূল্য ধরা হয়েছে ৪০ হাজার ডলার। তবে কাস্টমস কর্মকর্তারা ধারণা করেন গরুগুলো প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি। ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী এই গরুগুলোর আমদানিকারকের জায়গায় মোহামম্দপুরের ‘সাদেক এগ্রো’র নাম লেখা হয়। তবে শাহজালাল বিমানবন্দরে গরুগুলো আসলে সেগুলোকে কেউ নিতে আসেননি। আমদানিকৃত পণ্য বা মালামাল সাধারণত বিমানবন্দরের ওয়্যারহাউজে রাখা হয়। তবে কোনো প্রাণি সেখানে রাখার ব্যবস্থা না থাকায় গরুগুলোকে সাময়িকভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।