সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কর্ণফুলীতে জাহাজডুবি: ক্যাপ্টেনসহ ৪ জনের লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ছোট জাহাজ (ফিশিং ট্রলার) ডুবে নিখোঁজ সাত জনের মধ্যে জাহাজের ক্যাপ্টেনসহ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে দুটি লাশ ডক মেম্বার রহমত মিয়া এবং নিখোঁজ ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহর বলে শনাক্ত করেছেন নৌ-পুলিশ। বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার কাজ এখনো চলছে।

এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর গ্রামের সি রিসোর্স কোম্পানির জেটি এলাকায় এমভি মাগফিরাত নামে জাহাজেটি নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে কর্ণফুলী নদীতে ডুবে যায়।

দুর্ঘটনার পর জাহাজে থাকা প্রধান প্রকৌশলীসহ ৯ নাবিককে জীবিত উদ্ধার করা গেলেও জাহাজের ক্যাপ্টেনসহ সাত জন নিখোঁজ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেরামত করতে সি রিসোর্স কোম্পানির ডক ইয়ার্ডে তোলার সময় জাহাজেটি নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লাগে। পরে উল্টে অল্প সময়ের মধ্যে নদীতে তলিয়ে যায়।

—ইউএনবি