সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বরিশালে জেলেদের হামলায় পু‌লিশসহ আহত ২০

ফাইল ছবি

বরিশালের হিজলায় মেঘনা নদীতে জেলেদের হামলায় পুলিশ সদস্য ও জেলা মৎস্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে এই হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, মা ইলিশ রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে ১৬ পুলিশদস্যসহ মোট ২০ জনের একটি অভিযানিক দল ট্রলার ও স্পীড বোট নিয়ে ভোরে খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে যায়। সেখানে ইলিশ আহরণকারী জেলেদের কাছাকাছি যাওয়া মাত্র অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়।

তিনি বলেন, আকস্মিক জেলেদের ট্রলার থেকে বাঁশ দিয়ে আমাদের অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়। এসময় আরও অনেক নৌকা নিয়ে জেলেরা আমাদের দিকে ছুটে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।

আহতদের মধ্যে কনস্টেবল মাহফুজ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান পারভেজ।

তিনি আরও বলেন, হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্পীডবোটের সহায়তায় ধাওয়া দিয়ে হামলাকারীদের মধ্যে ৯ জনকে আটক করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা জানান, চারদিক থেকে অর্ধশতাধিক নৌকা নিয়ে আমাদের অভিযানিক দলকে ঘিরে ফেলে হামলা চালানো হয়। এতে কনেস্টবল মাহফুজ গুরুত্বর আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—ইউএনবি