সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের রেকর্ড পতন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের মান কমে ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে মূল্যস্ফীতি বাড়ার পরেই এমন খবর সামনে এল। শুক্রবার (১৪ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মান দাঁড়িয়েছে ১৪৭ দশমিক ৬৬ ইয়েনে। যদিও এর আগে ইয়েনের মান বেড়েছিল। জাপানের অর্থমন্ত্রী শুনিচি সুজুকি বলেছেন, মুদ্রাবাজারের চলমান অস্থিতিশীলতা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গত মাসে মুদ্রার মান ধরে রাখতে জাপান প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার বা ১৭ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড ব্যয় করে। জি-৭ এর বৈঠকে অংশ গ্রহণের পর শুনিচি সুজুকি বলেছেন, মুদ্রারবাজারে যে উত্থান-পতন চলছে তা আর সহ্য করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জোরালো নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। তাছাড়া দুর্বল ইয়েনকে শক্তিশালী করতে বৈশ্বিক মুদ্রারবাজারে গত মাসে হস্তক্ষেপও করেছে জাপান। ২৪ বছরের মধ্যে জাপানি মুদ্রার মান সর্বনিম্ন হওয়ার পর এই পদক্ষেপ নিয়েছিল দেশটি। এর আগে ১৯৯৮ সালে মুদ্রার বাজারে হস্তক্ষেপ করে দেশটি।