সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুরে বিশ্ব মান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে বিশ্ব মান দিবস পালিত হয় । দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহ্মাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, ক্যাব রংপুর জেলা সভাপতি মোঃ আব্দুর রহমান ।
প্রধান অতিথি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য (এসডিজি) জাতিসংঘ ঘোষিত লক্ষ্যমাত্রা যা বাস্তবায়নের গুরুত্ব উপলব্ধি করতে হবে। সকল উন্নয়ন যেন টেকসই হয় সেদিকে নজর দিতে হবে। বিএসটিআই স্ট্যান্ডার্ড নিয়ে সবাই কাজ করছে তাই সকল সেক্টর ভেজালমুক্ত হতে হবে। দেশে বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে পণ্যের সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ অতীব জরুরী।##