সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মী সভা শুক্রবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়। কোলকোন্দ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত কর্মী সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরতুজ বেগম মনসুর, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতী, কোলকোন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওয়ারেছ চৌধুরী দুলাল। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আয়শা সিদ্দিকা, কোলকোন্দ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমানারা বেগম মিনি, সিনিয়র সহসভাপতি শাহানাজ বেগম চায়না, সহসভাপতি জাহেরা বেগম, সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা রুমা, যুগ্নসাধারণ সম্পাদক মিনুতী রানী, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা বৃষ্টি প্রমুখ। কর্মী সভা শেষে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সহসভাপতি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের অনুমোদনকৃত কমিটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে তুলে দেন। সভায় উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও কোলকোন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব আলী রাজুসহ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।