সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সিকৃবিতে বিশ্ব ডিম দিবস ২০২২ পালিত

জেলা প্রতিনিধি, সিলেট :

নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হলো বিশ্ব ডিম দিবস ২০২২। ১৭ অক্টোবর সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে বলে জানিয়েছে সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়। র‌্যালি শেষে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য “প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন” নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এম রাশেদ হাসনাতের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিম দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ. এস. এম মাহবুব, শুভেচ্ছা বক্তব্য রাখেন অয়েস্ট্রার পোল্ট্রি ও ফিশারিজ লিমিটেড সিলেটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমরান হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুস্তম আলী। অনুষ্ঠানটি সঞ্চলানা করেছেন এনাটমি ও হিস্টোলজি বিভাগের লেকচারা ডাঃ আঁখী পাল। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পোল্ট্রি গবেষণা সেন্টারে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুর রশীদ। এর আগে বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং আলুরতল বাগমারা মহল্লায় রফিক শফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ডিম খাওয়ানোর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এসব স্কুল ফিডিং কর্মসূচির আয়োজন করেছে সিলেটের কাজী ফার্মস লিমিটেড।