সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে ডিসি অফিসে পার্কিং শেডের উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে পার্কিং শেডের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের পার্কিং সেডের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহণকারীরা।
উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টর মসজিদের পেশ ইমাম শাহ আলম।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আমার অফিসে সেবা নিতে আসা মানুষ ও পাশাপাশি আমার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের মোটরসাইকেল ও যানবাহন নিরাপত্তার জন্য আজকে আমি পার্কিং শেডের উদ্বোধন করেছি।
তিনি আরো বলেন, পার্কিং শেডের পাশাপাশি মানুষদের জন্য বসার জায়গা করা হয়েছে।