সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বাবলু বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, রংপুুর :

রংপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোসাদ্দেক হোসেন বাবলু মোটরসাইকেল প্রতীকে ৬০১ ভোটে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস আহমেদ পেয়েছেন ৪৮৪ ভোট। সোমবার দুপুরে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে মোসাদ্দেক হোসেন বাবলু মোটরসাইকেল প্রতীকে তিনি জয় লাভ করেন। এদিকে তার প্রতিদ্বন্দ্বী মোসাদ্দেক হোসেন বাবলু রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি ১২ বছর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের জেলার কমান্ডার ছিলেন। এ ছাড়া তিনি রংপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।রংপুর জেলা পরিষদ নির্বাচনে জেলার একটি সিটি কর্পোরেশন, তিনটি পৌরসভা, আটটি উপজেলা পরিষদ ও ৭৬টি ইউনিয়ন পরিষদের ১ হাজার ৯৫ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।