সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরে দ্বিতীয় বারের মতো বিজয়ী হলেন বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির রুমান

মোঃ আবু রায়হান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান। আজ সোমবার (১৭ অক্টোবর) নির্বাচনের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা সাহেলা আক্তার।

নির্বাচনে বিজয়ী প্রার্থী হুমায়ুন কবীর রুমান মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫৪৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া বিষু চশমা প্রতীকে পেয়েছেন ৬ ভোট। এর আগে সোমবার সকাল নয়টা থেকে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। একটানা দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। জেলার ৫টি উপজেলা পরিষদ মিলনায়তনে ১০টি ভোট কক্ষে ইভিএমের মাধ্যমে এ ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ টহলে ছিলেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ স্বশস্ত্র পুলিশ ও আনসারসহ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল। জেলায় ৫টি উপজেলা পরিষদ, ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে মোট ভোটার ছিল ৭৪৩ জন।