সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি, এমপিও, জাতীয়করণ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি, এমপিও, জাতীয়করণ ও অন্যান্য ন্যায্য অধিকার আদায়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ রংপুর অঞ্চলের উদ্যোগে রংপুর টাউন হল মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ রংপুর অঞ্চলের উপদেষ্টা মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইলিয়াস রাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.এইচ.এম সালেহ (বেলাল)। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি আমিনুল ইসলাম, দানবীর তরিকুল শমসের, সহ-সাধারণ সম্পাদক রিমা খাতুন, প্রশিক্ষণ ও দক্ষতা বিষয়ক সম্পাদক মোঃ রুবেল মন্ডল, সাজ্জাদ হোসেন, মিন্টু প্রমুখ।