সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রংপুরে ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

প্রমিলা ক্রিকেটের সুদিন ফেরানোর লক্ষ্যে রংপুরে ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হয়ে আগামী ৫ দিন পর্যন্ত চলবে এ টুর্নামেন্টের খেলা।মঙ্গলবার বিকেলে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করেন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির প্রধান পৃষ্ঠপোষক সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব সাংবাদিক মেরিনা লাভলী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিসিবি পরিচালক অ্যাড. আনোয়ারুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল মজিদ হিরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি’র প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক ক্রিকেটার আরিফা জাহান বিথী।
এ টুর্নামেন্টে দেশের ৮ বিভাগের শতাধিক ক্ষুদে নারী ক্রিকেটার ৬টি দলে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। প্রতিটি দলের নাম নারী বীর মুক্তিযোদ্ধাদের নামানুসারে ‘কাঁকন বিবি, তারামন বিবি, গীতাকর, ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান, আশালতা বৈদ্য, শিরিন বানু মিতিল’ একাদশ নাম রাখা হয়েছে।