সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ডিএমপির নতুন কমিশনার হলেন খন্দকার গোলাম ফারুক

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজিপি) খন্দকার গোলাম ফারুককে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম একই দিনে অবসরে যাবেন। অন্যদিকে গোলাম ফারুকের নিয়োগ ২৯ অক্টোবর থেকে কার্যকর হবে।

২০২১ সালে ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর তিনি ডিএমপির ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

—ইউএনবি