সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টি-২০ বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার হোবার্টে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলিন অ্যাকারম্যানের ৬২ রান স্বত্ত্বেও ২০ ওভারে ১৩৫ রান করে ডাচরা।

বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ ২৫ রানে চারটি, হাসান মাহমুদ ১৫ রানে দুটি উইকেট নেন।

এর আগে আট উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ।

দলের পক্ষে দুই চার ও দুই ছয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। এছাড়া ওপেনার নাজমুল শান্ত ২০ বলে ২৫ রান করেন।

শেষে দিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২০ রান করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন।

ডাচদের হয়ে পল ভ্যান মিকারেন ও ডি লিডে দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে তাসকিন আহমেদের প্রথম ওভারেই দুই উইকেট হারায় নেদারল্যান্ডস। পরে ডাচদের দুই ব্যাটারকে রান আউট করে চেপে ধরে টাইগাররা।

—ইউএনবি