সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঘূর্ণিঝড় সিত্রাং: কক্সবাজারের উপকূলে ১৩ ট্রলারডুবি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাং-এর কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় কক্সবাজারে বঙ্গোপসাগরে ১৩টি ট্রলার ডুবে গেছে। সোমবার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের কাছে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, সকাল ১১টার দিকে বঙ্গোপসাগরে ১৩টি ট্রলার ডুবে গেছে এবং এখনও পর্যন্ত সাতটি ট্রলারের নিখোঁজ রয়েছে।

তবে এ ঘটনায় কতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন এবং কতজন নিখোঁজ হয়েছে তা স্পষ্ট নয় বলে জানান মজিবুর।

এদিকে, কক্সবাজার জেলা প্রশাসক মামুন-উর-রশিদ বলেছেন, উপকূলীয় অঞ্চলের বাসস্থানের জন্য ৫৭৬টি ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে। জেলার উপকূলীয় এলাকা থেকে সাড়ে ১১ হাজার লোককে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

—-ইউএনবি