সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শরীয়তপুরে আমরা রমণী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর, (ডামুড্যা) :

গত ২৩ অক্টোবর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় স্বনির্ভর শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এম.পি’র বাস ভবনে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা রমণী সদস্য সম্মেলনের অনুষ্ঠিত গয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর শরীয়তপুরের ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এম.পি। আমরা রমণী কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মালিয়া হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুমালা সুবাহা চৌধুরী, সাদেক হাসান সেজুতি, এস. আজরা করিম, সারাহা কামাল এবং মাসরুফা হোসেন। চেয়ারম্যান মালিয়া হোসেন বলেন আমরা রমণী এর লক্ষ্য উদ্দেশ্যে হচ্ছে নারীদেরকে অনুপ্রাণিত করা, সংঘঠিত করা এবং ক্ষমতায়ন করা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান। গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভেদরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চিনু মান্নান।