সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

প্রিমিয়ার লিগে ফিরলেন এমেরি

অনলাইন ডেস্ক :

স্টিভেন জেরার্ডকে ছাঁটাইয়ের পর নতুন কোচ বেছে নিতে খুব বেশি সময় নিল না অ্যাস্টন ভিলা। দায়িত্ব তুলে দেওয়া হলো স্প্যানিশ কোচ উনাই এমেরির হাতে। বিবৃতি দিয়ে সোমবার ৫০ বছর বয়সী এমেরিকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি। স্পেন ঘুরে তিন বছর পর প্রিমিয়ার লিগের ফিরলেন এমেরি। তার বিদায়ে এখন নতুন কোচ খুঁজতে হবে লা লিগার ক্লাব ভিয়ারিয়ালকে। ২০২০ সালে ভিয়ারিয়ালের দায়িত্ব নেওয়ার পর এমেরির হাত ধরে ২০২০-২১ মৌসুমে ইউরোপা লিগ জেতে ক্লাবটি। পরের মৌসুমে দলটি খেলেছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে। ভিয়ারিয়ালের আগে আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়েও ইউরোপ লিগ জেতার অভিজ্ঞতা আছে এমেরির- ২০১৩-১৪ মৌসুম থেকে টানা তিনবার। ইংল্যান্ডের শীর্ষ লিগে এমেরির আগের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। ২০১৮ সালের গ্রীষ্মে আর্সেনালের দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় দলের টানা বাজে পারফরম্যান্সের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। চলতি মৌসুমে দলের বাজে পারফরম্যান্সের কারণে জেরার্ডকে গত বৃহস্পতিবার দায়িত্ব থেকে সরিয়ে দেয় অ্যাস্টন ভিলা। লিগে ১২ ম্যাচে ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে তারা। ওয়ার্ক পারমিটের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আগামী ১ নভেম্বর থেকে ভিলার দায়িত্ব গ্রহণ করবেন সাবেক পিএসজি কোচ এমেরি।