সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বাবরের নেতৃত্ব নিয়ে যা বললেন মালিক

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের ৪ উইকেটের পরাজয়ের দায় চাপানো হচ্ছে বাবর আজমের ওপর। সাধারণ সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও বাবরের ভুল অধিনায়কত্বকেই দায়ী করছেন। সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের পর আরেক সাবেক ক্রিকেটার সেলিম মালিকও বাবরকে কাঠগড়ায় দাঁড় করালেন। সেলিম তো এক ধাপ এগিয়ে বাবরকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন! ভারতের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। দুই পেসার আফ্রিদি-রউফকে দিয়ে ১৮ ও ১৯তম ওভার করান বাবর। এরপর শেষ ওভারের দায়িত্ব দেওয়া হয় স্পিনার মোহাম্মদ নওয়াজকে। এখানেই বাবরের ভুল দেখছেন সবাই। ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হওয়া মালিক বলেন, ‘চাপের সময় সিনিয়র খেলোয়াড়দের ভূমিকা রাখতে হয়। অধিনায়ক যদি বুঝতে না পারে, যদি মনে হয় ভুল পথে যাচ্ছে, তখন তাকে বলতে পারে, সে ভুল করছে। ’ পাকিস্তানের টিভি চ্যানেল ২৪ নিউজ এইচডিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘এ কারণে আমি সব সময় বলি, পেসারদের পাশে সব সময় সিনিয়র কাউকে থাকতে হয়, যে তাকে এসব বলবে। এত বছর পার করেও যদি অধিনায়কত্ব করতে না পারেন তাহলে ছেড়ে দেওয়াই ভালো। একই ভুল বারবার করলে অধিনায়কত্ব না করাই ভালো। এর আগে অনেকেই অধিনায়কত্ব ছেড়েছেন। ’