সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

এক সপ্তাহে সিরিয়ায় তৃতীয় বিমান হামলা ইসরায়েলের

অনলাইন ডেস্ক :

ইসরাইল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে দামেস্কের কাছাকাছি কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি এ ধরনের তৃতীয় হামলা। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল সেখানে কয়েকশ’ বিমান হামলা চালিয়েছে। সাধারণত সরকারি স্থাপনার পাশাপাশি ইরান সমর্থিত বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র একজন সংবাদদাতা জানিয়েছেন, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পর্যন্ত সিরিয়ার রাজধানী থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল দিয়ে ইসরাইল গত বুধবার মধ্যরাতে দামেস্কের আশপাশের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। সিরিয়া আকাশ প্রতিরক্ষার মাধ্যমে কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মন্ত্রণালয় বিস্তারিত আর কিছু না জানিয়ে বলেছে, এসব হামলায় বস্তুগত কিছু ক্ষতি হয়েছে। ব্রিটেন ভিত্তিক ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, ইসরাইল দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এসব হামলা চালিয়েছে।