সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

গঙ্গাচড়ায় শিক্ষক দিবস পালন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় প্রথমবারের মত শিক্ষক দিবস যথাযোগ্য ভাবে পালন করা হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বর হতে র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, উপজেলা শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, সাউদপাড়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ রোকনউজ্জামান, মডেল পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রভাষক সফিয়ার রহমান স্বপন প্রমুখ। বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড নিয়ে র‌্যালিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করে।