সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

এটাই আমার সেরা ইনিংস: শান্ত

অনলাইন ডেস্ক :

রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। যাতে ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। ওপেনিং পজিশনে খেলা এই ব্যাটারকে নিয়ে অনেক দিন ধরেই তীব্র সমালোচনা আর ট্রল হচ্ছিল। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে সেসবের যেন জবাব দিলেন শান্ত। বললেন, এটাই তার সেরা ইনিংস। রবিবারের ম্যাচের আগ পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শান্তর সর্বোচ্চ স্কোর ছিল ৪০ রান। গড় আর স্ট্রাইকরেটের অবস্থা ছিল ভয়াবহ। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে সঠিক সময়েই রান পেলেন শান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশ্যই আমার জন্য এটা স্পেশাল। কারণ আমার প্রথম ফিফটি। বেশ কিছু ইনিংস আমার শুরু হচ্ছিল কিন্তু বড় করতে পারছিলাম না। এই খেলায় আমার মধ্যে কমিটমেন্ট ছিল, যদি সেট হই তাহলে যত বড় করা যায়। তা করতে পেরেছি আলহামদুলিল্লাহ্। ’শুধু স্পেশালই নয়, বিশ্বকাপের মঞ্চে রবিবারের ইনিংসটাকে শান্ত নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। অবশ্য পরিসংখ্যানও বলছে, ৭১ রানই টি-টোয়েন্টিতে শান্তর সর্বোচ্চ স্কোর। তবে ঘরোয়া টি-টোয়েন্টিতে শান্তর সেঞ্চুরিও আছে। তরুণ এই ব্যাটার আরো বলেন, ‘হ্যাঁ, আমার জন্য এটিই সেরা ইনিংস। কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি আমার প্রথম ফিফটি। বিশেষ ইনিংস। ’